July 31, 2026, 10:25 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

যারা বঙ্গবন্ধুর মাহাত্ম্য ছোট করতে চায় তারা দেশের উন্নয়নবিরোধী

Reporter Name

মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ধারাবাহিক প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করার চেষ্টা করা হয়েছে জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, যারা বঙ্গবন্ধুর মাহাত্ম্য ছোট করতে চায় তারা দেশের উন্নয়নবিরোধী।

বুধবার (২৭ মার্চ) রাজধানীতে আলোচনাসভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী এসময় ভারত বয়কটকে দুঃখজনক বলে মন্তব্য করেন। বলেন, স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান অনেক। কিন্তু সব ভুলে আজ ভারত বয়কট শুরু হয়েছে, এটি দুঃখজনক।

যারা ভারত আউট শ্লোগান দিচ্ছে তারা আসলে দেশের জনগণ থেকে আউট হয় গেছে বলেও মন্তব্য করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের এক শ্রেণির সংবাদমাধ্যম বিভিন্নভাবে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে ছোট করছে। মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করার চেষ্টা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page