July 29, 2026, 6:34 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

Reporter Name

নজরুল ইসলাম , (মাধবদী) নরসিংদী :

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। সাধারণ মানুষের আস্থা অর্জন এবং অপরাধ দমনে থানা পুলিশের সাম্প্রতিক ভূমিকা ইতোমধ্যে জেলাজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের যোগদানের পর থেকে থানার সার্বিক কার্যক্রমে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

একসময় সাধারণ মানুষ থানায় যেতে যে দ্বিধা ও জড়তা অনুভব করতেন, মাধবদী থানায় এখন সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেবাপ্রার্থীদের অভিযোগ শোনা এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে সাধারণ মানুষ এখন নির্ভয়ে ও ভরসা নিয়ে থানায় আসছেন। স্থানীয়দের মতে, পুলিশের এই সেবামুখী আচরণ সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

২০২৬ সালের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সকল ধরনের অপরাধ রুখতে মাধবদী থানা পুলিশ ছিল আপসহীন ও বদ্ধপরিকর। এছাড়া দেশজুড়ে আলোচিত ‘আমেনা ধর্ষণ ও হত্যাকাণ্ড’ নিয়ে যখন সর্বমহলে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ অত্যন্ত দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে পেশাদারিত্বের পরিচয় দেয়। এই সফল অভিযানে পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

“আমাদের লক্ষ্য শুধু গতানুগতিক দায়িত্ব পালন নয়; বরং এমনভাবে কাজ করা যা মানুষ শ্রদ্ধার সাথে মনে রাখবে। জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাসকে পুঁজি করে আমরা একটি অপরাধমুক্ত সমাজ গড়তে চাই।”
— কামাল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধবদী থানা।

ওসি কামাল হোসেন কেবল একজন দক্ষ কর্মকর্তাই নন, বরং একজন আন্তর্জাতিক মানের অভিজ্ঞ পুলিশ অফিসার। তিনি ইতিপূর্বে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। সেই অভিজ্ঞতা ও নিরপেক্ষতাকে কাজে লাগিয়ে তিনি মাধবদী থানায় স্বচ্ছতা ও পেশাদারিত্বের এক নতুন মানদণ্ড তৈরি করেছেন।
মাধবদীর সচেতন নাগরিক সমাজের মতে, বর্তমান পুলিশের কার্যক্রমে যে দৃঢ়তা ও সততা দেখা যাচ্ছে, তা আগামী দিনে নিরাপত্তার মডেল হিসেবে বিবেচিত হতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে মাধবদী থানা দেশের অন্যতম নিরাপদ ও জনবান্ধব থানায় পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page