নিউজ ডেস্ক: এবার নতুন বছরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রকাশিত ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান।সংশ্লিষ্ট পাঠ্যবিষয়ে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন দমনে পলাতক হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, ছাত্রলীগ-যুবলীগের হামলা, ফ্যাসিস্ট শেখ হাসনিার পতনসহ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাস সংযুক্ত হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে প্রকাশিত বইসমূহের ইতিহাস, কবিতা ও গদ্য অংশে ১৯৭১ পরবর্তী রাজনৈতিক ঘটনাক্রমের ইতিহাস আলোকপাত রয়েছে।কোটা সংস্কার আন্দোলনের সূচনা, আন্দোলন দমনে রাষ্ট্রীয় দমন-পীড়ন, শহীদদের আত্মত্যাগ এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাপ্রবাহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ও বিশ্বপরিচয় (ইতিহাস), বাংলা সাহিত্য ও ইংরেজি— এ তিনটি বইয়ের মধ্যে জুলাই আন্দোলনের রাজনৈতিক, সামাজিক ও মানবিক দিক তুলে ধরা হয়েছে। তবে, প্রতিটি বইয়ে শিক্ষার্থীদের বয়স ও বোধগম্যতা অনুযায়ী কম-বেশি ও ছোট-বড় অধ্যায় বা পরিচ্ছেদ যুক্ত করা হয়েছে।
১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং পরদিন ২৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন তিনি। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় উল্লেখ করে ষষ্ঠ শ্রেণির ‘নতুন পাঠ্যবইয়ে সংযুক্ত হলো জূলাই অভ্যূত্থান: ১৫ জানুয়ারীর মধ্যে সকল বই বিতরণের আশাবাদবাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের দ্বিতীয় অধ্যায় ‘বাংলাদেশের ইতিহাস’-এর পাঠ–৯ সাজানো হয়েছে। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসন, ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন এবং ১৯৮২ সালে এরশাদের ক্ষমতা দখল, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান,২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের কথা দিয়ে পাঠ–১০ এ ‘স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান’ শিরোনামে নতুন একটি পরিচ্ছেদ যুক্ত করা হয়েছে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত করে।ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিা করতে তারা বিরোধীদলের উপর দমন-পীড়ন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে মূলত: অকার্যকর করে তোলে।এরই এক পর্যায়ে
২০২৪ সালের জুনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি উঠে।সরকারদলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে সহিংসতা চালায়। শেষ পর্যন্ত ৫ আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। নিবন্ধে উক্ত আন্দোলনকে ‘জুলাই গণঅভ্যুত্থানরূপে আখ্যা করা হয়েছে।
এছাড়া সপ্তম শ্রেণির বাংলা বই ‘সপ্তবর্ণা-য় কবিতা অংশের ৯ নম্বর কবিতা হিসেবে যুক্ত হয়েছে হাসান রোবায়েতের লেখা ‘সিঁথি’। ২০২৪ সালের জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষের জন্য এক নির্মম ও মর্মন্তুদ অভিজ্ঞতা হলেও এই আন্দোলনের মধ্য দিয়ে মানুষ নতুন করে মুক্তির স্বাদ পেয়েছে।
‘গণঅভ্যুত্থানের কথা’শিরোনামের প্রবন্ধে গণঅভ্যুত্থানের ধারণা ব্যাখ্যা করা হয়েছে।বাংলাদেশের নিকট-ইতিহাসে তিনটি বড় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে— ১৯৬৯ সালে আইয়ুব খানের বিরুদ্ধে, ১৯৯০ সালে এরশাদের বিরুদ্ধে এবং ২০২৪ সালে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের আলোকপাত করা হয়েছে অষ্টম শ্রেণির বাংলা বইয়ের সাহিত্য কণিকায়।
একই শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম’ অধ্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের কারণ, পটভূমি ও ফলাফল আলাদা পরিচ্ছেদে তুলে ধরা
২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছেনবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ শিরোনামের প্রবন্ধে।প্রবন্ধে বলা হয়েছে, এই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি বরং শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই এটি রূপ নেয় গণঅভ্যুত্থানে।
অন্যদিকে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়া ব্যক্তিরা পাঠ্যবইয়ে এসব বিষয় ও ইতিহাসকে অন্তর্ভুক্ত করার সরকারি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন- পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্তর্ভুক্তি নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানার সুযোগ করে দেবে।
ইতোমধ্যে পাঠ্যবইয়ের ৮৪ দশমিক ৭৮ শতাংশ সরবরাহ সম্পন্ন হয়েছে মর্মে উল্লেখ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে বাকি সমুদয় বই সরবরাহ সম্পন্ন হবে।