July 28, 2026, 1:08 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

১৪ দিনের ছুটিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন কুবি উপাচার্য

Reporter Name

১৪ দিনের ছুটিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন। আগামী ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া অবস্থান করবেন বলে জানা গেছে।

৩১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, তিনি তাঁর সন্তানদের সাথে দেখা করার জন্য অর্জিত ছুটির আওতায় ১৪ দিন অস্ট্রেলিয়া অবস্থান করবেন। অস্ট্রেলিয়া ভ্রমণ সংক্রান্ত যাবতীয় খরচ নিজেই বহন করতে হবে। এতে বাংলাদেশ সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।

আদেশে আরও বলা হয়, ভ্রমণ শেষে অফিসে রিপোর্ট করবেন এবং ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির ভাইস চ্যান্সেলরের রুটিন কাজগুলি সম্পাদন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page