May 30, 2026, 6:48 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

পাটগ্রামে জামায়াত নেতা ও ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আব্দুস সামাদ আহত

Reporter Name

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে ফরহাদ হোসেন লিটন নামে এক ইউপি সদস্যের হামলায় প্রেস ফাইভের সদস্য উপজেলা জিয়াপরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ আহত। আব্দুস সামাদ জাতীয় দৈনিক ঘোষণা সাপ্তাহিক তথ্যবাণীপত্রিকার  লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শ্রীরামপুর ইউনিয়নের নং ওয়ার্ডে ধরনের ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নে রাস্তার ঢালাই সংস্কার কাজের তথ্য সংগ্রহ ছবি তুলতে গেলে জামায়াত নেতা নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন সাংবাদিক আব্দুস ছামাদের উপর ক্ষিপ্ত হন।

বাকবিতন্ডার এক পর্যায়ে ইউপি সদস্য লিটন তার ভাই সামাদের মোবাইলের ছবি ভিডিও ধারণে বাধা দিয়েএলোপাতাড়িভাবে পিটানো শুরু করেন। এতে আব্দুস সামাদ আহত হলে প্রেসক্লাব পাটগ্রাম এর সাধারণ সম্পাদক সাইফুলসবুজ যুগ্ন সাধারণ সম্পাদক সাফি উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ বলেন, শ্রীরামপুর ইউনিয়নে কাবিটার কাজে অনিয়মের ছবি ভিডিও ধারণ করারসময় ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন আমাদের  সবার উপর চড়াও হন। তিনি আমাদের উদ্দেশ্যে করে অশ্লীলশব্দোচ্চারণের মাধ্যমে একপর্যায়ে সাংবাদিক আব্দুস সামাদকে পিটিয়ে আহত করে। পরিবেশ পরিস্থিতি অনূকূলে না থাকায়আহত সামাদকে নিয়ে পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুতচিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

আহত আব্দুস সামাদ বলেন, রাস্তার অনিয়মের ছবি তুলতে গেলে লিটন মেম্বার এসে আমাকে ধাক্কা দেয় এবং বাঁধা প্রদান করারএক পর্যায়ে তার ছোট ভাইসহ আমার বুকে পিঠে কিল ঘুসি মেরে আহত করে। আমি অবিলম্বে হামলাকারী এই লিটন মেম্বারেরবিচার দাবি করছি এবং দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এই বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা তানভীর হোসেনকেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়ে ইউপি সদস্য ফরহাদ হোসেন এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page