নিজস্ব প্রতিবেদক
ঢাঃ মঃ দঃ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তি যোদ্ধা আব্দুস সালাম এর নির্দেশে এবং ৪৮নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীরআলমের উদ্যোগে রাজধানীর সায়দাবাদ এলাকায় দীর্ঘ ১৭ বছরের জমে থাকা “দুর্গন্ধযুক্ত“ ময়লা অপসারণ কর্মসূচি পালন করাহয়।

৩১ শে মার্চ ২০২৬ ,মংগলবার রাত ১০টায় সায়দাবাদ জনপথ মোর, আরজুশাহ মসজিদ সংলগ্ন হইতে পশ্চিম দিকে হোটেলরুমি (আবাসিক) পর্যন্ত দীর্ঘ ১৭ বছরের জমে থাকা “দুর্গন্ধযুক্ত“ ময়লা অপসারণ কর্মসূচি পালন করা হয়।
৪৮নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের এই মহৎ উদ্যোগে কে সায়দাবাদ এলাকার বাসিন্দারা সাধুবাদজানিয়েছেন এবং ধন্যবাদ দিয়েছেন। তিনি সায়দাবাদ এলাকার মানুষের প্রশংসায় ভাসছে।

এবিষয়ে জাহাঙ্গীর আলম বলেন , উত্তর সায়দাবাদ আরজু–শাহ মসজিদের গলিতে প্রায় ১৭ বছর যাবত একটি ময়লাস্তুুপছিল।এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবী ছিল দুর্গন্ধযুক্ত“ ময়লা অপসারণ।আমি এ কাজটি করে আনন্দিত ও খুশিকেননা তাদের অনেকদিনের দাবী পুরন করতে পেরেছি।
এ সময় উপস্থিতি ছিলেন ৪৮ নং ওয়ার্ড যুগ্ম আহবায়ক রবিউল হক রবি সহ সায়দাবাদ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গগন।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের, সি–আই, মোঃ আব্দুল্লাহ আল রাকিন।