নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বক্তা বাংলাদেশের একমাত্র যিনি যুক্তির সাথে ওয়াজ করতেন ,সুমধুর কন্ঠেরঅধিকারী বক্তা,আলহাজ্ব হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। ৩রা মার্চ সকাল ৭ঘটিকায় বার্ধক্যজনিত কারণে রাজধানী এভার কেয়ার হাসপালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর তথ্য টি নিশ্চিত করেন তার মেয়ের জামাতা সায়দাবাদ এলাকার বাসিন্দা আশরাফুল আলম রয়েল। তিনি (আশরাফুলআলম) বলেন ,কয়েকদিন যাবত আমার শশুর বলতে ছিলেন রমজান মাসে যেন তার মৃত্যু হয়। এই দোয়াই তিনি কামনাকরতেন।শশুরের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন আশরাফুল আলম রয়েল। দেশে ও দেশের বাহিরেমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সবখানে শোকের ছায়া নেমে আসে।
বাদ আছর বায়তুল মোকারম মসজিদে প্রথম জানাজা ,চিশতিয়া সাইদিয়া জামে মসজিদে রাত ৭:৩০ মিনিটে দিত্বীয় জানাজা , এশার নামাজের পর ধোলাই পার জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের আমেরিকা প্রবাসী মেজ ছেলে জাফরেরঅপেক্ষায় তার মরদেহ ফ্রিজিং হিমঘরে রাখা হয়েছে। আজ ৪/৩/২৬ইং মরহুমের গ্রামের বাড়ি রূপগঞ্জের তার নিজস্ব প্রতিষ্ঠানবানিয়াদি সুইজগেট জামে মসজিদ ও এতিমখানায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়ে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম হযরত মাওলানা মীর হাবীবুর রহমান যুক্তিবাদী জীবদ্দশায় তিনি দেশ বিদেশে অসংখ্য ওয়াজ মাহফিলের খ্যাতি সম্পন্নকরেন। তিন দশকধরে তার অগনিত লাখ লাখ ওয়াজের ক্যাসেট বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
মরহুম হযরত মাওলানা মীর হাবীবুর রহমান যুক্তিবাদী মৃত্যুকালে তিনি স্ত্রী ,৪ছেলে ৩মেয়ে নাতি ,নাতনি রেখে গেছেন।
চিশতিয়া সাইদিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান সাইদাবাদী এক পৃথক বার্তায়গভীর শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।হুজুর সাইদাবাদী বলেন , হাবীবুর রহমান যুক্তিবাদী জীবদ্দশায় সহজ সরল সদালাপী একজন ভালোমানুষ ছিলেন।উনি আমাদের দেশের একজন রত্ন। দেশের লাখ লাখমুসলমানদের ইসলামিক চেতনা জাগিয়েছিল। উণার অকাল মৃত্যুতে আমি মর্মাহত।আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনযেন উনাকে বেহেশত নসীব করেন।আমিন।
মরহুম হযরত মাওলানা মীর হাবীবুর রহমান এর সকল সন্তান এক পৃথক বার্তায় তাদের প্রানপ্রিয় বাবার রুহের মাগফেরাতকামনায় দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন।