July 29, 2026, 8:00 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স কঠোর পদক্ষেপ ঘোষণা..

Reporter Name

শরীফুল হক

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ছিনতাই, চাঁদাবাজি এবংমাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আইজিপি সোমবার (০২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে সকল জেলার পুলিশ সুপারগণের সাথেআইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ডাকাতি বন্ধ করতে হবে। এক্ষেত্রে তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলাপুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়ে পুলিশ প্রধান বলেন, ঈদে যানজট রোধে ব্যবস্থাগ্রহণ করতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ফিরে আসা নিশ্চিত করতে হবে।

আইজিপি বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, যাতে তারা থানা থেকে হাসিমুখে ফিরতেপারেন। মানুষের সাথে সদাচরণ করে তাদের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বাড়াতে সচেষ্ট থাকতে হবে।তিনি বলেন, নিরপরাধ মানুষকে কোনভাবেই হয়রানি করা যাবে না।

তিনি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য জেলা পুলিশ সুপারগণের প্রতি আহ্বানজানান।

সময় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page