স্টাফ রিপোর্টার ঃ
জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তিনি সাবেকস্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান।
আলতাফ হোসেন চৌধুরী বর্তমানে পটুয়াখালী–১ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি খালেদা জিয়া–র নেতৃত্বাধীনসরকারের আমলে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশজাতীয় সংসদ–এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে মো. সাহাবুদ্দিন নতুন স্পিকার হিসেবে আলতাফ হোসেনচৌধুরীকে শপথ পড়াবেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।