July 31, 2026, 9:39 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট দেশই স্বাধীনতা দিবসের অঙ্গীকার: এস এম কামাল

Reporter Name

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশের স্বাধীনতা এক ও অভিন্ন। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি কর্মসূচি দেওয়ার পর বাংলাদেশ যখন অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়াচ্ছিল তখন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্রীড়ানক খুনি মোশতাক-জিয়া চক্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। তাই বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করে যেতে পারেননি।

তিনি বলেন, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও লেখাপড়ার নিশ্চয়তায় ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য। বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে আজকের বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। এবং ২০৪১ সালে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত- সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ।

কামাল হোসেন বলেন, আজকে জনগণের সঙ্গে বিএনপি প্রতারণা করছে, তামাশা করছে। ২০০১ সালে বিএনপি আমেরিকা ও ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে পাকিস্তানের আইএস আই এর কাছ থেকে টাকা নিয়ে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছিল। সেই সময় বিএনপি সবচেয়ে বেশি প্রতারণা তামাশা করেছিলেন জনগণের সঙ্গে। বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছিল, বাংলাদেশকে জঙ্গিবাদের বাংলাদেশ বানিয়েছিল, সন্ত্রাসের বাংলাদেশ বানিয়েছিল, খুনিদের বাংলাদেশ বানিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page