July 28, 2026, 1:08 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী জ্যেষ্ঠ সাংবাদিক লিপিকা সরকার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেতে জোর লবিং ও তৎপরতা চালিয়ে যাচ্ছেন দেশের বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিক লিপিকা সরকার। দীর্ঘ প্রায় তিন দশকের সাহসী সাংবাদিকতা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল নিষ্ঠাকে পুঁজি করে তিনি এবার সরাসরি সংসদীয় রাজনীতিতে যুক্ত হতে চান। লিপিকা সরকার দেশের শীর্ষস্থানীয় মূলধারার সাংবাদিকতায় এক সুপরিচিত নাম। ১৯৯৮ সাল থেকে তিনি বিএনপি ঘরানার জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক দিনকাল’-এ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি পত্রিকাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এবং সর্বশেষ ‘মফস্বল সম্পাদক’ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দেশের অন্যতম শীর্ষ প্রভাবশালী দৈনিক ‘কালের কণ্ঠ’-এর সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ওয়ান-ইলেভেন পরবর্তী সংকটকালীন সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দলের প্রতিটি রাজপথের আন্দোলনে লিপিকা সরকার সর্বদা সোচ্চার ছিলেন। দীর্ঘ সময় ‘দিনকাল’ পত্রিকায় কাজ করার সুবাদে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার রয়েছে গভীর যোগাযোগ। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

মনোনয়ন প্রত্যাশার বিষয়ে সাংবাদিক লিপিকা সরকার বলেন, “আমি ১৯৯৮ সাল থেকে শহীদ জিয়ার আদর্শের মুখপত্র ‘দিনকাল’-এর মাধ্যমে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। গণমাধ্যমের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। বর্তমান প্রেক্ষাপটে সংসদে তৃণমূলের গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে এবং দলের হাত শক্তিশালী করতে আমি সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশা করছি। দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।” লিপিকা সরকারের এই মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে গণমাধ্যমকর্মী এবং তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ ২৭ বছরের সাংবাদিকতা ও রাজনীতির অভিজ্ঞতা তাকে সংসদীয় কার্যক্রমে একজন যোগ্য প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। দল এবার ত্যাগী ও দক্ষ পেশাজীবীদের মূল্যায়ন করলে লিপিকা সরকার সংরক্ষিত নারী আসনে একজন অন্যতম শক্তিশালী পদপ্রার্থী হিসেবে বিবেচিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page