July 30, 2026, 11:05 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

গাজীপুরের বড় কয়েরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের গ্রামে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার(১০ জানুয়ারী) আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের প্রতীক এবং তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি নেতাকর্মীরা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

দোয়া ও মিলাদ মাহফিলে গাজীপুর জেলা বিএনপি, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও মিলাদ মাহফিলটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page