July 31, 2026, 3:01 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

গাজীপুরের পুবাইল ৪১ নং ওয়ার্ডে আওয়ামী দুর্বৃত্তদের লকডাউন ঠেকাতে বিএনপির মহড়া

Reporter Name

কাজী শহিদ, গাজীপুর মহানগর : আজ ১৩ ডিসেম্বর আওয়ামী দুর্বৃত্তদের পরিকল্পিত লকডাউন প্রতিহত করতে গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান এর নেতৃত্বে পূবাইল বাস স্ট্যান্ড এলাকায় এক বিশাল মহড়া অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী বিক্ষোভ-মিছিল, স্লোগান ও মহড়ায় অংশ নেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী দুর্বৃত্তরা জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে “লকডাউন”-এর নামে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা হুঁশিয়ারি দেন— জনগণের ন্যায্য আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। এ সময় ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান বলেন— “আমরা জনগণের দল, জনগণের অধিকার রক্ষার জন্য রাজপথে নেমেছি। কোনো অপশক্তি বা সন্ত্রাসী তৎপরতা আমাদের আন্দোলনকে থামাতে পারবে না। আওয়ামী দুর্বৃত্তরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের লকডাউন ও ভয়ভীতি প্রতিহত করব। জনগণ আজ জেগে উঠেছে, তারা আর কারও অন্যায়ের কাছে নত হবে না।” তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি কর্মী এখন ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।” মহড়ার পুরো সময়জুড়ে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও দৃঢ় মনোবল। স্থানীয় সাধারণ মানুষও রাস্তায় নেমে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page