August 2, 2026, 12:48 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

তারুণ্যের সমাবেশে পূবাইল থানা বিএনপির গর্বিত অংশগ্রহণ

Reporter Name

কাজী শহীদ : রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বুধবারের(২৮ মে) ‘তারুণ্যের সমাবেশ’-এ পূবাইল থানা বিএনপির নেতৃবৃন্দের বলিষ্ঠ নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

পূবাইল থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মনির হোসেন বকুল,পূবাইল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সরকার,পূবাইল থানা বিএনপি’র ৪১ নং ওয়ার্ড সভাপতিমোশাররফ হোসেন দেওয়ান প্রমূখের নেতৃত্বে পূবাইল থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উচ্ছ্বাস ও উদ্দীপনায় তারুণ্যের এ বিশাল সমাবেশে  উপস্থিত হন।

নেতৃবৃন্দ বলেন, এই অংশগ্রহণ শুধু একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নয়—এটি ছিলো তারুণ্যের শক্তির প্রকাশ, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় এবং আন্দোলনের মঞ্চে অঙ্গীকারাবদ্ধ হওয়ার দৃপ্ত ঘোষণা। আমরা বিশ্বাস করি—তাদের নেতৃত্বে একদিন এই দেশ ফিরে পাবে মুক্ত গণতন্ত্র, ন্যায়ের পতাকা ও মানুষের ভোটাধিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page