May 31, 2026, 12:26 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

আছিয়ার মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নিন্দা ও প্রতিবাদ ——

তথ্যবাণী ডেস্ক ঃ

মাগুরায় যৌন নির্যাতনের শিকার বছরের শিশু আছিয়া গত কয়েকদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুর ঘটিকার সময় মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আছিয়ারমৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তীব্র নিন্দা, প্রতিবাদ, গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “নির্মম পাশবিকতায় আছিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতোআমাকেও ব্যথিত করেছে। তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। এই মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায়না। ঘটনাসারাদেশের মানুষকে লজ্জিত করেছে। আছিয়ার ওপর ঘটে যাওয়া নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে শহর থেকেগ্রামে। রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিল আর স্লোগানে। একই সঙ্গে তার ফিরে আসার জন্য প্রার্থনা ছিল প্রতিটি মানুষের।বৃহস্পতিবার দুপুরের পর সিএমএইচ থেকে আসা খবরে শোক আর ক্ষোভে একাকার মানুষ ধিক্কার জানাচ্ছে মানুষরূপীকুলাঙ্গারদের। আমি শুরুতে ঘটনা জানার পর তার চিকিৎসা আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম। অতীতের ফ্যাসিবাদসরকারের আমলে ধর্ষণকারীদেরকে বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবহিকভাবে একইঘটনার পূনরাবৃত্তি ঘটছে। বিচারের দীর্ঘসূত্রিতার ফলে আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে। যার ফলেধর্ষণের মাত্রা দিনদিন বেড়েই চলছে। আধুনিক এই যুগে মানব জাতি এরূপ অমানবিক, পৈশাচিক এবং বর্বরোচিত কাজে লিপ্তহতে পারে তা কল্পানাতীত। ধর্ষণ শুধু অপরাধই নয়, মানবতার বিরুদ্ধে চরম আঘাত এবং সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহচিত্র। আমাদের সমাজে যে নিমর্ম বর্বরোচিত ঘটনাগুলো ঘটে চলছে, তা মানবতা নৈতিকতার মৌলিক ভিত্তিকেই প্রশ্নের মুখেদাঁড় করিয়ে দিয়েছে। আমরা দেখছি পবিত্র মাহে রমজান মাসেও ধর্ষণের ঘটনা থামছে না। দেশের বিভিন্ন স্থানে নারী শিশুদেরওপর চলমান নিপীড়ন, হেনস্তাকরণ ধর্ষণের মত ঘৃণ্য কাজ রোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। গত ৫ই আগষ্টগণঅভ্যূত্থানের পর থেকে নারী হেনস্থা, হয়রানী, ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা মানুষ আর প্রত্যাশা করেনা। তারপরেওএই ঘটনাগুলো ঘটেই চলেছে। নারী, কিশোরী শিশুদের প্রতি যেকোন ধরণের সহিংসতা বা হয়রানী মানবাধিকারের সুস্পষ্টলঙ্ঘন, তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানজানাচ্ছি। এছাড়াও একটি বিস্তৃত শিশু সুরক্ষা ব্যবস্থা তৈরি করে নারী শিশুদের জন্য নিরাপদ চলাচল, নাগরিক স্বাধীনতাএবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে। ভুক্তভোগী তাদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে আইনীভাবে।এই ধরণের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজে শান্তি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই ঘটনাশুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক ভয়ংকর দৃষ্টান্ত তৈরি করছে। এমন ব্যবস্থা নিতে হবেযাতে ভবিষ্যতে কেউ যেন ধরণের অপরাধ করার সাহস না পায়।

বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবংশোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)

সিনিয়র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page