August 3, 2026, 11:58 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

থার্টি ফার্স্টে আতশবাজি ফোটানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

Reporter Name

নিজেস্ব প্রতিবেদক: থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর বাসা-বাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি-পটকা ফুটানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এ রিট দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

জানা যায়, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

আইনজীবী আশরাফুজ্জামান জানান, রিটে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইটের তীব্র শব্দে অনুষ্ঠান না করার পাশাপাশি বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে জনসমাগম বন্ধ এবং আতশবাজি-পটকা ও ফানুসের বেচাকেনা বন্ধের নির্দেশনা এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্যও আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page