August 4, 2026, 7:14 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

৪ মাসে উন্নয়ন ব্যয় কমেছে ১০ হাজার কোটি টাকা

Reporter Name

লতি অর্থবছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার প্রায় ১০ হাজার কোটি টাকা কমেছে। এই চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২১৯৭৮.১৭ কোটি টাকা বা ৭.৯০ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এটি ৩১৬৯২.২৬ কোটি টাকা বাস্তবায়ন হয়েছিল। সেই হিসাবে ৯৭১৪.০৯ কোটি টাকা বা ৩০.৬৫ শতাংশ কমেছে।

রবিবার (২৪ নভেম্বর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আইএমইডি সূত্রে জানা গেছে, গত চার মাসে এডিপি বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে ১১,৭৯৮ কোটি টাকা, বিদেশি ঋণের ৮,২১০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১,৯৭০ কোটি টাকা খরচ হয়েছে।

চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৮ হাজার ২৮৮.৯০ কোটি টাকা। আর মোট প্রকল্পের সংখ্যা হচ্ছে ১ হাজার ৩৫২টি।

গত অর্থবছরের প্রথম চার মাসে সরকারি তহবিল থেকে মন্ত্রণালয় ও বিভাগগুলো ১৮৮১৩ কোটি টাকা ব্যয় করেছিল। চলতি অর্থবছরে এই ব্যয় কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

গত অর্থবছরের প্রথম চার মাসে বৈদেশিক সহায়তা খাত থেকে ব্যয় কমেছে ৩৬৫৪ কোটি টাকা। যদিও সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে খরচ বেড়েছে  ৯৫৫ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page