July 28, 2026, 1:08 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

কমলগঞ্জে ফাতেহা-ই-ইয়াজদাহম মাহফিল সম্পন্ন

Reporter Name

শাহ মোঃ মোতাহির আলী আজমী : কমলগঞ্জের হযরত শাহ্ আজম রহ. হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় আজ বাদ এশা মাদ্রাসা কমপ্লেক্সে হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী রহ. এর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈসালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুবারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মোঃ নুরুল ইসলাম সাহেব, মোহাম্মদ হাফিজ সাকিব আহমদ, মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, মোহম্মদ কন্নাল মিয়া, মোহাম্মদ মসুদ মিয়া সাহেব, মুহাম্মদ দেলওয়ার হোসেন প্রমূখ। আলোচনা সভায় বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগনের,আউলিয়া কেরামগনের আলোচনা করলে মুমিন মুসলমানদের ঈমান তাজা হয়। আমরা যেন হযরত আব্দুল কাদির জিলানী রহ. সহ সকল আউলিয়া কেরাম গনের ফয়েজ ও বরকত হাসিল করতে পারি। তাদের পথে মতে আমাদের জীবন পরিচালনা করে আমরা ইহকালীন কল্যাণ ও পরকালীন শান্তি লাভ করতে পারি। পরিশেষে হযরত শাহ্ আজম রহ. এর সুযোগ্য নাতি মাওলানা মুফতি শাহ্ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশ বিদেশের সকলের জন্য দোয়া করা হয়। বিদেশের মাঠিতে অবস্থানরত সকল প্রবাসীদের জন্য প্রার্থনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page