August 3, 2026, 12:28 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে: প্রধানমন্ত্রী

Reporter Name

দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক সময় যারা নুন-ভাতের কথা বা ডাল-ভাতের কথা চিন্তা করতে পারত না, এখন তারা মাছ-মাংস-ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন, তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কি-না তা বিবেচনা করতে হবে।’

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষি উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্যের অভাব হবে না।’বীজ, মাছ, ধান, সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়িয়ে বিদেশনির্ভরতা কমানোর তাগিদ দেন সরকারপ্রধান। দেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা কৃষক লীগই করেছিল বলে মন্তব্য করেন তিনি।

সরকারপ্রধান বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আওয়ামী লীগ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করার উদ্যোগ নিয়েছে। সরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলেও জানান তিনি।

নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করব। উদ্বৃত্ত থাকলে অন্যকে সাহায্য করব।

অনুষ্ঠানে বিএনপি নেতাদের মামলার অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। সবই অপরাধের কারণে হয়েছে। বিএনপির দাবি অনুযায়ী দেশের সব অপরাধীই বিএনপির নেতাকর্মী।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page