August 2, 2026, 5:27 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান করতে চায় থাইল্যান্ড

Reporter Name

দেশের গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান এবং এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড।

মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদী সামিটম।

রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে বাংলাদেশ অংশে তেল গ্যাস অনুসন্ধান এবং এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরের সময় এ সংক্রান্ত বিষয়ে দৃশ্যমান অগ্রগতির জন্য অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সকল প্রকার বিনিয়োগকে উৎসাহিত করবে। থাইল্যান্ডের পিটিটি গ্লোবাল এলএনজি কোম্পানি লিমিটেডের আগ্রহকে আমরা স্বাগত জানাই। এলএনজি সরবরাহের ক্ষেত্রে ট্রেডিং কোম্পানি ও উৎপাদনকারী কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেই। থাইল্যান্ডের সাথে বাংলাদেশের জ্বালানি সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের বিষয়টি বেশ এগিয়েছে।

আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যে এটি স্বাক্ষর করা হবে। জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক, শিল্প ও সামাজিক উন্নয়নেরও অগ্রগতি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page