August 2, 2026, 4:16 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

রুমা-থানচির নিরাপত্তায় প্রশাসনের নতুন পদক্ষেপ, যুক্ত হলো সাঁজোয়া যান

Reporter Name

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতি ও গোলাগুলির ঘটনার পর সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। দুই উপজেলার সার্বিক নিরাপত্তায় নেয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। এরই অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ এলাাকায় টহলের জন্য বিশেষ সাঁজোয়া যান আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) আনা হয়েছে এ দুই উপজেলায়।

রোববার (৭ এপ্রিল) এই দুই উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এপিসি আনতে দেখা গেছে।

জানা গেছে, এসব এপিসি দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এপিসি হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্রসজ্জিত যানবাহন। এতে অস্ত্র হিসেবে মূলত ভারী অস্ত্রের মধ্যে রিকয়েললেস রাইফেল, ট্যাংক বিধ্বংসী মিসাইল বা মর্টার শেল ব্যবহার করা হয়। মূলত পদাতিক বাহিনীকে বিভিন্ন ঝটিকা অভিযান এড়িয়ে নিরাপদে মূল যুদ্ধ ময়দানে পৌঁছে দিতেই এপিসি ব্যবহৃত হয়।

এদিকে শনিবার (৬ এপ্রিল) বান্দরবানের রুমা উপজেলা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি জানান, সাম্প্রতিক ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে সুনির্দিষ্ট ভাবে সেনা প্রধানকে নির্দেশনা দিয়েছেন। হামলার সঙ্গে জড়িতরা যদি দেশের বাইরেও থাকে তাদের ইন্টারপোলের সাহায্যে দেশের মাটিতে ফিরিয়ে আইনের আওতায় আনা হবে।

এছাড়া রোববার (৭ এপ্রিল) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বান্দরবানে এসে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।

বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমি বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে চারটি এপিসি আনা হয়েছে। পরবর্তীতে এর সংখ্যা বাড়তে পারে। জনসাধারণের নিরাপত্তায় চলমান পরিস্থিতি মোকাবিলায় এপিসিগুলো রুমা ও থানচি উপজেলায় ব্যবহৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page