May 31, 2026, 12:11 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

জিআই স্বীকৃতি পেলো আসামের ১৯ পণ্য

Reporter Name

ভারতের আসাম রাজ্যের ১৯টির মতো ঐতিহ্যবাহী পণ্য ও কারুশিল্পকে ভৌগলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি দেওয়া হয়েছে। এই পণ্যগুলোর মধ্যে ১৩টি বিশেষভাবে আসামের বৃহত্তম জনগোষ্ঠী বড়োর সাথে যুক্ত।

রবিবার (৩১ মার্চ) রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনাকে রাজ্যের ঐতিহ্যের জন্য একটি বড় জয় বলে অভিহিত করে হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, ঐতিহ্যবাহী কারুশিল্পগুলোতে ছয়টি মর্যাদাপূর্ণ জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে আসাম বিহু ঢোল, জাপি, সার্থেবাড়ি ধাতু কারুশিল্পর মতো আইকনিক পণ্য। ইতিহাসের নিদর্শন এই পণ্যগুলো প্রায় এক লাখ মানুষকে সরাসরি সমর্থন করে।

আসাম জাপি হলো একটি ঐতিহ্যবাহী বাঁশের টুপি এবং বিহু ঢোল একটি ঐতিহ্যবাহী ঢোল যা বিহু উৎসবের সময় বাজানো হয়। ছয়টি পণ্যের জিআই স্বীকৃতির জন্য ২০২২ সালের শেষের অংশে আবেদন করা হয়েছিল।

শনিবার (৩০ মার্চ) এগুলোর স্বীকৃতি ঘোষণা করা হয়।

জিআই স্বীকৃতিপ্রাপ্ত অন্যান্য পণ্যগুলো হলো আসাম আশারিকান্দি টেরাকোটা কারুশিল্প, আসাম পানি মাটেকা কারুশিল্প, সার্থেবাড়ি ধাতু কারুশিল্প এবং আসাম মিসিং তাঁতপণ্য।

এ ছাড়া এক্সে একটি পৃথক পোস্টে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বড়ো সম্প্রদায়ের ১৩টি পণ্যও এই অনন্য স্বীকৃতি পেয়েছে। যে ১৩টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে তার মধ্যে রয়েছে তিনটি কৃষিপণ্য—গোঙ্গার দুনজিয়া, কেরাদাপিনি ও খারদউই এবং ছয়টি বাদ্যযন্ত্র—খাম, সেরজা, থোরখা, জোথা, গোঙ্গোনা ও সিফুং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page