July 28, 2026, 1:12 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মোদি যে কারণে বাংলাদেশ নিয়ে কথা বলছেন না

Reporter Name

নিউজ ডেস্ক: সম্প্রতি হাদিকে গুলি করে আসামি ফয়সাল ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দুই দেশের সম্পর্কে আরো টানাপড়েন শুরু হয়। বিশেষ করে হাইকমিশনগুলো উত্তেজনা ও বিক্ষোভে সম্পর্কে আরো চিড় ধরে।ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে সেখানে অবস্থান করছেন হাসিনা। এরপর থেকেই থেকে ভারত-বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ নিয়ে ভারত সরকার মন্তব্য করলেও কিছুদিন থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে যুক্তরাষ্ট্র নিষেধ করেছে বলে জানিয়েছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

তিনি বলেছেন, শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদি সরকার সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনো কেন চুপ রয়েছে? আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না, কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

সিপিআইএমের এ বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page