July 29, 2026, 3:42 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’

Reporter Name

বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমা। কোরবানির ঈদকে সামনে রেখে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ। আর এ সপ্তাহেই প্রকাশ করা হবে ছবিটির ট্রেলার।প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্রকে ঘিরে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

প্রযোজক আব্দুল আজিজ জানান, কাজী আনোয়ার হোসেন জীবদ্দশায় নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করে গিয়েছিলেন। গল্পটিকে পর্দায় ফুটিয়ে তুলতে কোনো ধরনের কমতি রাখা হয়নি এবং এটি জাজের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট।

প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির বেশিরভাগ শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। নানা জটিলতার কারণে কাজটি দীর্ঘদিন আটকে ছিল। তবে সম্প্রতি সেই জট কাটিয়ে আবার শুরু হয়েছে শুটিং। এখন শুধু এক দিনের শুটিং বাকি, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষা করা হচ্ছে।

নির্মাতারা জানিয়েছেন, দৃশ্যধারণ শেষ হলেই দ্রুত সম্পাদনা, ডাবিংসহ সব কাজ সম্পন্ন করে এই মাসের মধ্যেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করা হবে।এই সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা

চরিত্রে দেখা যাবে পূজা চেরি-কে, যিনি এ ছবিতে অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছেন। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।

মাল্টিপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই স্পাই থ্রিলার। ট্রেলার প্রকাশের মধ্য দিয়েই শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page