July 28, 2026, 4:04 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

অভিনেত্রী নূতনের স্বামী  বাবুলের ইন্তেকাল

Reporter Name

বিনোদন ডেস্ক: মারণব্যধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে অভিনেত্রী নূতনের স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল মারা গেছেন।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান বলে চলচ্চিত্র পরিচালক সমিতির কবিরুল ইসলাম রানা জানিয়েছেন।

রানা বলেন, “উনি (রুহুল আমিন বাবুল) বেশ কিছুদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মাঝখানে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার মারা যান তিনি।”

রানা জানিয়েছেন, রোববার বসুন্ধরার ডি ব্লকে জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রযোজনা-পরিচালনার দায়িত্ব ছাড়াও বাবুল ছিলেন ঢাকাই সিনেমার অভিনেতা জসিমের গড়ে তোলা ফাইটিং দল ‘জ্যাম্বস’ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। যা গড়ে তোলা হয়েছিল ১৯৭৪ সালে। সত্তরের দশকের শেষের দিকে সিনেমা প্রযোজনা শুরু করেছিলেন তিনি। প্রায় ৩০টি সিনেমা প্রযোজনা করেছেন বাবুল। তার প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’সহ বেশ কয়েকটি সিনেমা। সবশেষ তিনি ‘আমি সেই মেয়ে’ প্রযোজনা করেন; এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৮ সালে। ১৯৭৮ সালে অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। এই দম্পতির দুই কন্যাসন্তান আছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page