July 28, 2026, 1:09 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ভারত-বাংলাদেশের পরিস্থিতিতে ব্যথিত শাকিবের নায়িকা ইধিকা

Reporter Name

বিনোদন ডেস্ক  যে বাংলাদেশ তাকে বড়পর্দার নায়িকা হিসেবে প্রথম পরিচয় দিয়েছে, সেই বাংলাদেশ আজ অস্থির। সহিংসতা, মৃত্যুর খবর আর অশান্ত পরিবেশ দেখে গভীরভাবে ব্যথিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পাল। প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলে শান্তি ও স্বাভাবিকতার কামনা করেছেন তিনি।

বাংলাদেশের বড়পর্দায় নায়িকা হিসেবে সিনেমায় যাত্রা শুরু করেছিলেন ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে তার প্রথম ছবি ‘প্রিয়তমা’ মুক্তির পরই ব্যাপক সাড়া ফেলে। এরপর বাংলাদেশে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কাজের সূত্রে ঘন ঘন যাতায়াতও ছিল এই দেশে।

কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি উত্তপ্ত। মৃত্যুর ঘটনা, সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ, সহিংসতা – সব মিলিয়ে অস্থির এক সময় পার করছে দেশটি। এমন পরিস্থিতি দেখে আহত ইধিকা।

বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে ইধিকা বলেন, ‘এটা এমন একটা দেশ, যাকে আমি খুব ভালবাসতে দেখেছি। দেখেছি শিল্প আর শিল্পীকে সম্মান করতে। সেই দেশ আমাকে খুব ভালবেসেছে। মানুষে-মানুষে ভালবাসা দেখেছি। কিন্তু সেই দেশেই যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে উঠছে, তখন খুব খারাপ লাগে। আমি চাই, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক। সবাই শান্তিতে থাকুক, ভাল থাকুক।’

বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশে তার যাতায়াত এখন কিছুটা নিয়ন্ত্রিত হলেও, দেশের মানুষের প্রতি ভালবাসা ও টান যে একটুও কমেনি, তা স্পষ্ট ইধিকার কথায়।

প্রসঙ্গত, এর আগে অভিনেতা দেবও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তির প্রার্থনার কথা জানিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page