May 30, 2026, 9:03 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে পড়া নিজেদের দুটি পরিবহন প্লেন ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

অন্যদিক, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) এবং পুলিশ আলাদাভাবে দাবি করেছে, তারা ইসফাহানের কাছে একটি মার্কিন সি-১৩০ সহায়ক প্লেন ভূপাতিত করেছে।

ভূপাতিত যুদ্ধবিমানের অস্ত্র কর্মকর্তা একজন কর্নেল ছিলেন। দক্ষিণ-পশ্চিম ইরানের পাহাড়ি এলাকায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে লুকিয়ে থাকার পর রোববার ভোরে মার্কিন বিশেষ বাহিনী তাকে উদ্ধার করে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, কমান্ডো বাহিনী এবং উদ্ধার করা পাইলটকে নিরাপদে সরিয়ে নিতে নির্ধারিত দুটি মার্কিন পরিবহন প্লেন ইরানের ভেতরে একটি দূরবর্তী ঘাঁটিতে বিকল হয়ে পড়ে।

সংবেদনশীল সরঞ্জামসহ এসব প্লেন ইরানের হাতে পড়ার ঝুঁকি এড়াতে কমান্ডাররা সেগুলো ধ্বংস করার নির্দেশ দেন। পরে বিকল্প হিসেবে আরও তিনটি প্লেন পাঠিয়ে সব মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়।

সিবিএস নিউজ নিশ্চিত করেছে, আটকে পড়া কর্মকর্তার দিকে অগ্রসর হওয়ার সময় মার্কিন কমান্ডোরা ইরানি সেনাদের সঙ্গে সরাসরি গোলাগুলিতে জড়িয়ে পড়ে। একই সময়ে মার্কিন আক্রমণকারী প্লেনগুলো ইরানি গাড়িবহরের ওপর বোমা হামলা ও গুলি চালায়।

দুই কর্মকর্তা সিবিএসকে জানান, ভূপাতিত কর্মকর্তা একটি বীকন ও এনক্রিপ্টেড যোগাযোগ যন্ত্র ব্যবহার করে উদ্ধার বাহিনীর সঙ্গে সমন্বয় করছিলেন, তবে আত্মরক্ষার জন্য তার কাছে শুধু একটি পিস্তল ছিল।

কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযানে যুক্ত মার্কিন বাহিনীতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে আইআরজিসি ও বাসিজ সদস্যদের হতাহত অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম, রেভল্যুশনারি গার্ডের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, ইসফাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে থাকা একটি ‘মার্কিন শত্রু প্লেন’ তারা ধ্বংস করেছে।

এছাড়া ইরানের পুলিশ কমান্ড (ফারাজা) দাবি করেছে, তাদের কমান্ডো ইউনিট ইসফাহানের দক্ষিণাঞ্চলে ‘বিপুল গোলাবর্ষণের মাধ্যমে’ একটি মার্কিন সি-১৩০ সহায়ক প্লেন ধ্বংস করেছে।স্থানীয় সূত্রের বরাতে তাসনিম জানিয়েছে, প্লেনটি একটি রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হতো।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা সেন্টকম এ বিষয়ে কোনো নিশ্চিত বা অস্বীকারমূলক মন্তব্য করেনি। যুদ্ধ চলাকালে ইরান একাধিকবার মার্কিন প্লেন ভূপাতিত করার দাবি করেছে, যার কিছু এখনো যাচাই হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page