May 30, 2026, 10:27 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

ইউক্রেনে রাশিয়ার  ভয়াবহ হামলা: এক দিনে ১৩৫৫  সেনা নিহত

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের সামরিক–শিল্প ও জ্বালানি স্থাপনায় রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ১৩৫৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা তাস।

রাশিয়ার বেসামরিক স্থাপনায় হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয় বলে ‍জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, স্থলভিত্তিক ও নৌপথে নিক্ষেপযোগ্য নির্ভুল অস্ত্র, ‘কিনঝাল’ আকাশ থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করা হয়েছে এবং অর্জিত হয়েছে  অভিযানের লক্ষ্য।

রাশিয়ার দেয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বিভিন্ন ফ্রন্টলাইনে প্রায় ১৩৫৫ সেনা হারিয়েছে। ব্যাটলগ্রুপ নর্থের দায়িত্বাধীন এলাকায় প্রায় ২০০ সেনা ও একটি সাঁজোয়া যুদ্ধযান, ব্যাটলগ্রুপ ওয়েস্টের এলাকায় ২২০ জনের বেশি সেনা, দুটি ট্যাংক ও তিনটি সাঁজোয়া যান এবং ব্যাটলগ্রুপ সাউথের এলাকায় প্রায় ১৯০ সেনা ও একটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া গত এক দিনে ব্যাটলগ্রুপ সেন্টারের এলাকায় ৪৮০ জনের বেশি সেনা, তিনটি ট্যাংক ও চারটি সাঁজোয়া যান, ব্যাটলগ্রুপ ইস্টের এলাকায় প্রায় ২৩০ সেনা ও চারটি সাঁজোয়া যান এবং ব্যাটলগ্রুপ ডনেপ্রের এলাকায় প্রায় ৩৫ সেনা ও চারটি রসদ গুদাম ধ্বংস হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

তাস বলছে, ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের দিমিত্রভ এলাকায় ঘেরাও হওয়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে রাশিয়ার ব্যাটলগ্রুপ সেন্টার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দিমিত্রভের ভোস্তোচনি ও জাপাদনি এলাকায় ঘেরাও থাকা ইউক্রেনীয় ইউনিটগুলোকে ধ্বংস করা হয়েছে এবং স্বেতলয়ে ও গ্রিশিনো বসতি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় স্বেতলয়ের কাছে ঘেরাও ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ১১ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং একজনকে যুদ্ধবন্দি করা হয়েছে বলে দাবি মস্কো।

বিবৃতিতে আরও বলা হয়, একই অঞ্চলে ক্রাসনোয়ারমেস্কের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার চেষ্টা ব্যর্থ করে দেয় রুশ বাহিনী। শেভচেঙ্কো এলাকা থেকে মোটরসাইকেলে করে ট্যাংকের সহায়তায় হামলার চেষ্টা চালানো হলে রুশ বাহিনী তা প্রতিহত করে। এতে ৬০ জনের বেশি ইউক্রেনীয় সেনা, তিনটি ট্যাংক এবং প্রায় ২০টি মোটরসাইকেল ধ্বংস হয়েছে।

তাসের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যবহৃত বন্দর অবকাঠামো, গোলাবারুদ গুদাম এবং সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। অপারেশনাল ও কৌশলগত বিমান, আক্রমণকারী ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও কামান ব্যবহার করে আঘাত হানা হয় মোট ১৪২টি স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page