প্রতিবেদক: আব্দুল হাসিব
নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হাবিবুল আলম (শিমুল) ও তার অনুসারীগণ । শুক্রবার (৪ জুন) সকাল হতেই উক্ত এলাকার বিভিন্ন স্থানে স্থানীয়দের নিয়ে আলোচনা ও সরাসরি মতামত কর্মসূচীর আয়োজন করা হয় ।
জনাব, হাবিবুল আলম (শিমুল) তার নির্বাচনী এলাকার প্রথমেই অসহায় গরীব দুখীদের সমস্যার কথা শোনেন এবং তা নিরশনের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি অত্র এলাকার বিভিন্ন রকম অসংগতি চিত্র তুলে ধরেন। সমাজ ও রাষ্ট্রে কিভাবে ন্যয় প্রতিষ্ঠা করা যায় তা ছিল মুল লক্ষ্য। পাশা-পাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করণে এলাকাবাসীর নিটক সাহার্য্য প্রার্থনা করেন।
তরুন এই প্রার্থী তার সকল আলোচনা ও মতামতের কেন্দ্রবিন্দুই ছিলো সকলকে সাথে নিয়ে কাধে কাধ মিলিয়ে দলমত নির্বিশেষে এক সাথে কাজ করার।