August 3, 2026, 2:29 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

১ কোটির বেশি সদস্য নেবে বিএনপি, কার্যক্রম চলবে দুই মাস

Reporter Name

সিটি রিপোর্টার মোঃ রেজাউল করিম

সমাজের সুনামধন্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষদের লক্ষ্য করে এক কোটির বেশি নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে দুই মাসের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগামী ১৫ মে থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ১৫ জুলাই পর্যন্ত।

অন্যান্য দল থেকে যোগ দিতে ইচ্ছুকদের বিষয়ে রিজভী বলেন, যদি কেউ দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে থাকেন বা একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন ও লুটপাটে বিরক্ত হয়ে দল ছেড়ে গেছেন, তারাও আসতে পারবেন।

তিনি বলেন, ‘আমরা চাই ফ্রেশ মানুষ—শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যাংকার, এনজিওকর্মী, কৃষক কিংবা শ্রমিক—যারা বিএনপির আদর্শে বিশ্বাসী।’

রিজভী আরও বলেন, ‘যারা সমাজে সুনাম ধরে রেখেছেন, ভদ্রলোক হিসেবে পরিচিত, তারা যেন কোনো বাধা ছাড়াই আমাদের দলে যোগ দিতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।’

নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘২০ টাকার ফরম পূরণ করতে হবে এবং একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে। এসব যাচাই-বাছাই করা হবে যাতে অযাচিত কেউ দলে ঢুকতে না পারে।’

রিজভী আশা প্রকাশ করে বলেন, ‘জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী, সমাজের সর্বস্তরের মানুষ আমাদের দলে আগ্রহী হবেন। এখন আর সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই, তাই অনেকেই বিএনপিতে যোগ দিতে আগ্রহ দেখাবেন।’

এর আগে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ সাংগঠনিক নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page