August 2, 2026, 6:45 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

যমুনার দিকে যাত্রা করা গণঅভ্যুত্থানে আহতদের পুলিশের বাধা

Reporter Name

স্টাফ রিপোর্টার মোঃ মনির

উন্নত চিকিৎসাসহ দাবি আদায়ে দিনব্যাপী অবস্থান শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের বাধায় পড়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

রবিবার সাড়ে ৭টার পর রাজধানীর ভিআইপি সড়কে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ।

এর আগে, বেলা ১১টা থেকে রাজধানীর শ্যামলীতে মিরপুর রোড অবরোধ করেন আহত আন্দোলনকারীরা। এরপর সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী রোড ছেড়ে দিলে সেখানে যান চলাচল শুরু হয়।

আহতদের ৭ দাবি হলো, ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার; ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার; আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন; আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন; আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে; আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে; আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page