August 4, 2026, 3:06 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

রাতারাতি নির্বাচন হলে সিস্টেমের পরিবর্তন হবে না : নুর

Reporter Name

ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, রাতারাতি নির্বাচন হয়ে গেলে এই সিস্টেমের পরিবর্তন হবে না। এজন্য আমরা বলছি অন্তত এ সরকারকে দুই বছর থেকে সে পরিবেশটা তৈরি করতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই যার যার সুবিধা পদ-পদবি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু যে মানুষগুলো জীবন দিল, তাদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে না। শহীদ পরিবার অভিযোগ করেছে, পুলিশ শহীদের কাগজ নিতে এক হাজার টাকা চেয়েছে। এটা খুবই জঘন্য কাজ। আমি আমাদের দলের পক্ষ থেকে একটি প্রোগ্রাম করে প্রত্যেক শহীদ পরিবারকে এক লাখ টাকা করে দেব।

সভায় আরও বক্তব্য দেন- শহীদ আতিকের বাবা শাহ আলম হাওলাদার, শহীদ সাগর গাজীর ভাই সোহাগ গাজী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা উপজেলা শ্রমিক অধিকারের সদস্য সচিব আমীর হোসেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেজর মুহিত, গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান, গলাচিপা উপজেলা জামায়াতের আমির জাকির হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়াসহ শহীদ পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page