August 3, 2026, 4:31 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

সব সমন্বয়কদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা বিকেলে

Reporter Name

 মোঃ রেজাউল করিম

দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয়-স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়।

নোটিশে বলা হয়, সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সবাইকে (১৫৮ জন) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। একইসঙ্গে চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিতি থাকার জন্য বলা হয়েছে।

 

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আপনার উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page