July 28, 2026, 1:11 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

আওয়ামী নেতাদের পলায়ন ঠেকাতে বর্ডার হাট না খুলতে জামায়াতের আবেদন

Reporter Name

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক সীমান্ত (ভারত-বাংলা) হাট না খুলতে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বরাবর আবেদন দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে এ আবেদন তুলে দেন উপজেলা জামায়াতের আমীর আবুল বাশার মো: আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক প্রফেসর মন্তাজ আলী, কোদালকাটি ইউনিয়ন সভাপতি মাওলানা মফিজুল হক, সদর ইউনিয়ন সভাপতি শাহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা আইয়ুব আলী, মোহনগঞ্জ ইউনিয়ন সেক্রেটারি মাওলানা হযরত আলী, ইউনিট সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। আবেদনে ভারত-বাংলা বর্ডার বন্ধ রাখার কারণ হিসেবে উল্লেখ করা হয়, হাট চালু হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা হুমকিতে পরতে পারে। শুধু তাই নয় সীমান্ত এলাকা হওয়ায় এখানে অবৈধ মদ, গাঁজা, ইয়াবা, এবং অন্যান্য মাদকদ্রব্যের বিস্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কার্যকলাপ যুব সমাজকে বিপদগামী করবে এবং এলাকায় অস্থিরতা সৃষ্টি করবে। এছাড়াও বড় কারণ হিসেবে জামায়াতের স্থানীয় নেতারা দেখছেন সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা বিভিন্ন ভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত পালাচ্ছেন। এ বর্ডার হাট খুললে তাদের পালাতে আরও সহজ হবে বলে মনে করছেন জামায়াত নেতারা। এনিয়ে রাজিবপুর উপজেলা জামায়াতের আমীর আবুল বাশার মো: আব্দুল লতিফ বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাচ্ছে। আমরা আজকে বেশ কিছু কারণ উল্লেখ করে এই হাটটি যেন খোলা না হয় সে বিষয়ে একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসারকে দিয়েছি। প্রয়োজন হাট বন্ধ রাখতে আমরা জেলা প্রশাসক ও মন্ত্রণালয়েও আবেদন দিব। তিনি আরও জানান, ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বর্তমানে আলোচনা সমালোচনার শেষ নেই। আমরা আশঙ্কা করছি এই সীমান্ত হাট খুলে দিলে ভারত এই হাট ব্যবহার করে বাংলাদেশে অস্ত্র পাঠিয়ে দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতে পারে। তিনি আরও বলেন, দেশে যতগুলো সীমান্ত হাট রয়েছে সব-কটি হাট না খুলতে ওই সব উপজেলা নির্বাহী অফিসারদের আবেদন দিবে স্থানীয় জামায়াতে ইসলামী। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আহমেদ আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি আওয়ামী সরকার পতনের পর পর-ই ভারত বাংলা বর্ডার হাটটি বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page