July 31, 2026, 4:22 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবী উল্লাহ নবী

Reporter Name

শরীফুল হক :  ঢাকা ৫ আসনের মাটি ও গণমানুষের নেতা আলহাজ্ব নবীউল্লাহ নবী ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আলহাজ্ব নবী উল্লাহ নবী স্যোসাল মিডিয়ায় তার ফেসবুকের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, জনাব তারেক রহমান সাহেবের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।  আলহামদুলিল্লাহ্‌ —- জীবনের এক ঐতিহাসিক মুহূর্তে আজ আমি নবীউল্লাহ নবী, ঢাকা-০৫ আসনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেছি। এই মহান দায়িত্ব আমাকে অর্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব — যার প্রজ্ঞা, দূরদর্শিতা ও দৃঢ় নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে এক আলোকবর্তিকা। আপনার এই আস্থা ও বিশ্বাস আমার জীবনের সর্বোচ্চ সম্মান। আমি প্রতিজ্ঞা করছি — দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আপনার দিকনির্দেশনায় ধানের শীষের বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব। তিনি আরও বলেন আমার প্রেরণার উৎস — তারেক রহমানের সাহসী নেতৃত্ব, কর্মে সততা, এবং জাতির জন্য অক্লান্ত পরিশ্রম। তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন — তিনি আশা, পরিবর্তন ও ভবিষ্যতের প্রতীক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি — তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবারও ফিরে পাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার। আল্লাহ তায়ালা তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন, আমিন। তার হাত ধরেই ফিরে আসুক বাংলাদেশের নতুন ভোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page