August 1, 2026, 5:40 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

বেনামী ফেসবুক আইডির অপপ্রচারে ক্ষুব্ধ হাসান উদ্দিন সরকার

Reporter Name

আব্দুস সবুর খান টঙ্গী থেকে: গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও পূবাইল আংশিক) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার বলেছেন, তাঁর জনপ্রিয়তা ও দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় টঙ্গীতে নিজের প্রতিষ্ঠিত আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সম্প্রতি “গাছা থানা বিএনপি মিডিয়া” নামের একটি বেনামী ফেসবুক আইডি থেকে জনৈক আব্দুল বাতেন রনি-এর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, হাসান উদ্দিন ও তার চাচাতো ভাই রাকিব উদ্দিন সরকার পাপ্পু নাকি বলেছেন “৫০০ লোক মেরে হলেও টিকিট আনবে”— এবং এর প্রতিবাদ করায় রনি এখন মৃত্যুভয়ে রয়েছেন। ওই ভিডিওতে হাসান উদ্দিন সরকারের চাচাতো ভাই ও একই আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পুর বিরুদ্ধেও হত্যার হুমকির অভিযোগ আনা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া আব্দুল বাতেন রনি একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি। তাঁকে ব্যবহার করে মনোনয়ন প্রতিযোগিতায় থাকা প্রতিদ্বন্দ্বী পক্ষ বা রাজনৈতিক প্রতিপক্ষরা অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে হাসান উদ্দিন সরকার বলেন, “ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু চরিত্রহননমূলক অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাই, বিষয়টি তদন্ত করে এই অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।” সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page