August 4, 2026, 1:57 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ঢাকা-খুলনা ৪ ঘণ্টায় পৌঁছালো জাহানাবাদ এক্সপ্রেস

Reporter Name

নিউজ ডেক্স: পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হলো। নতুন ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা-খুলনা ও রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে। খুলনায় ট্রেনটির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় সকাল ১০টা ১৫ মিনিটে। সে হিসাবে খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় নিয়েছে চার ঘণ্টা ১৫ মিনিট।

এদিকে সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ রেলের ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৬টায় ছেড়ে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে।

অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে। ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার এবং আসন সংখ্যা ৭৬৮টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page