May 31, 2026, 12:11 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে বিমান হামলা, নিহত ৮

Reporter Name

সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুরেশনারি গার্ডের ২ জন কমান্ডারসহ ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী।

সোমবার (০১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই বিমান হামলায় নিহতদের মধ্যে সেখানকার রেভল্যুরেশনারি গার্ডের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজি-রহিমিও রয়েছেন।

ইরান এবং সিরিয়া সরকার ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানি দূতাবাসের পাশের একটি ভবন ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

যদিও সিরিয়ার লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক সময়ে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। ইরান এবং এর সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে যারা যুক্ত এবং বিপ্লবী গার্ড বাহিনীর অর্থায়ন এবং প্রশিক্ষণপ্রাপ্ত গোষ্ঠীগুলোর ওপর প্রায়ই ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে।

সোমবারের ওই হামলাকে বেশ গুরুতর বলেই বিবেচনা করা হচ্ছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি কনস্যুলেট ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সক্ষম হলেও অন্য ক্ষেপণাস্ত্রগুলি পুরো কনস্যুলেট ভবনকে ধ্বংস করে দিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং ওই ভবনে থাকা বাকিরা আহত হয়েছেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই ভবন থেকে মরদেহ সরিয়ে নিতে এবং আহতদের উদ্ধারে কাজ চলছে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতাহতের সংখ্যা এবং নিহতদের নাম প্রকাশ করা হয়নি।

বেশ কিছু ফুটেজ এবং ভিডিওতে দেখা গেছে বহুতল ভবনটিতে হামলার পর সেখান থেকে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

ইরানি মিডিয়া জানিয়েছে, জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি কুদস ফোর্সের একজন শীর্ষ কর্মকর্তা ছিলেন। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত লেবানন ও সিরিয়ায় কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে হাজি-রাহিমি জাহেদির ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত ২৬ মার্চ সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আইআরজিসির কমান্ডার রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page