May 31, 2026, 12:15 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

ভূমিকম্পে কাঁপলো জাপান

Reporter Name

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ মাত্রা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলের ইওয়াতে এবং আওমোরি প্রিফেকচারে ভূমিকম্পতি আঘাত হেনেছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে ও আওমোরি অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আইওয়াতে প্রিফেকচারের উত্তরাঞ্চলীয় উপকূলীয় অংশে।

তবে এর ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

জাপানে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথমদিনে জাপানের মধ্যাঞ্চলে ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সবশেষ ২৪১ জনের মৃত্যুর তথ্য জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page