July 28, 2026, 5:04 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

কাবায় ৪ হাজার মুসল্লি গ্রেপ্তার

Reporter Name

মুসল্লিরা যেন পবিত্র রমজান মাসে নির্বিঘ্নে এবং নিরাপত্তাসহ ইবাদত-বন্দেগি করতে পারেন তা নিশ্চিতে কাবা থেকে এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব।

রবিবার (৩১ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সাথে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময়টায় অনেকে ওমরাহ করার চিন্তা-ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণলায় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়েছে, কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।

এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি। ওমরাহ করতে সৌদির সরকারি ওয়েবসাইট নুসুকে অনুমতি নিতে হয়।

কেউ যখন একবার ওমরাহ করেন তখন সেটি অ্যাপে লিপিবদ্ধ হয়ে যায়। যখন একই ব্যক্তি আবারও ওমরাহর অনুমতি চেয়ে আবেদন করেন তখন তাকে একটি বার্তা পাঠানো হয়। এতে বলা রমজানে একজন শুধুমাত্র একবারই ওমরাহ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page