May 31, 2026, 12:26 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

অতিরিক্ত সচিবসহ প্রশাসনে রদবদল

Reporter Name

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহ উদ্দিন আহমেদকে ওএসডি করেছে সরকার। একই সঙ্গে পাঁচ যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহ উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।

অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব অঞ্জনা খান মজলিসকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মতিয়ার রহমানকে পরিচালক হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে পদায়ন করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে ভারতের বাংলাদেশ হাইকমিশনে দায়িত্বপালন শেষে সদ্য যোগদান করা ড.এ কে এম আতিকুল হককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বিএসএস প্রশাসন একাডেমির পরিচালক শারমিন জাহানকে যুগ্মসচিব হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. আল মামুনকে যুগ্মসচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোতাহার হোসেনকে দুদকের মহাপরিচালক এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) যুগ্মসচিব শাহ আবদুল তারিককে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page