July 31, 2026, 10:28 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ভৈরবে নৌকাডুবি: আরও দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ এক শিশু

Reporter Name

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সর্ভিসের ডিএডি এনামুল হক জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ৮টার দিকে দুর্ঘটনাস্থলের কাছে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।

তারা হলেন- ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের সোহেল রানা (৩০) ও কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার ইলেকট্রিক মিস্ত্রি বেলন দে (৫০)। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার হলো। নিখোঁজ রয়েছে সোহেল রানার শিশু সন্তান রাইসুল (৫)। সোমবার সকাল পৌনে ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএডি এনামুল হক।

শুক্রবার সন্ধ্যায় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ২০ যাত্রীসহ একটি নৌকা মেঘনার সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছে ডুবে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়। সেদিনই মারা যান সুবর্ণা নামে এক নারী। নিখোঁজ হন ৮ জন। এ ঘটনায় এখন পর্যন্ত সুবর্ণাসহ মোট ৮ জনের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে শিশু রাইসুল।

রোববার পর্যন্ত মৃত উদ্ধারকৃতরা হলেন- ভৈরবের কমলপুর এলাকার স্বপন মিয়ার মেয়ে সুবর্ণা (২৫), আমলাপাড়ার টুটন দের ৫ম শ্রেণি পড়ুয়া মেঘলা দে আরাধ্যা (১১), আমলাপাড়া এলাকার ঝন্টু দের ন্ত্রী রুপা দে (৩০), কনস্টেবল সোহেল রানা (৩০), তার স্ত্রী মৌসুমী (২৫), মেয়ে মাহমুদা সুলতানা ইভা (৭), নরসিংদীর বেলাব উপজেলার দাড়িয়াকান্দি এলাকার দারু মিয়ার মেয়ে আনিকা আক্তার (১৭) ও বেলন দে (৫০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page