July 30, 2026, 7:29 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

গাজীপুরে যুবদলের কমিটিতে স্বাক্ষর জালের অভিযোগ

Reporter Name

গাজীপুরের শ্রীপুর উপজেলার যুবদলের ৬টি ইউনিয়নের কমিটি শনিবার ঘোষণা করা হয়। সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর রয়েছে। তবে সদস্য সচিব ফেসবুক লাইভে গিয়ে ঘোষণা দেন ওই কমিটি তিনি করেননি। সেখানে তার যে স্বাক্ষর রয়েছে সেটি জাল করা হয়েছে। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা যুবদলের নেতাকর্মীরা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার ৬টি ইউনিয়ন যুবদলের কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেই কমিটি ভেঙে দেয়া হয়। পরে নতুন করে উপজেলার মাওনা, কাওরাইদ, তেলিহাটি, বরমী, রাজাবাড়ী ও গাজীপুর ইউনিয়নের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির ঘোষণাপত্রে উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ ও সদস্য সচিব মাইদুল রহমান খানের স্বাক্ষর রয়েছে। ওই ৬টি কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর সদস্য সচিব মাইদুল রহমান খান তার নিজের ফেসবুক লাইভে গিয়ে বলেন, ‘আমি ফেসবুকে দেখতে পেয়েছি যে, আমার স্বাক্ষর জাল করে শ্রীপুর উপজেলা অধীনস্থ যুবদলের যে ৮টি ইউনিট আছে এই আটটি ইউনিট থেকে ছয়টি ইউনিটের কমিটি পাবলিশ করা হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না। সেখানে আমার স্বাক্ষর জাল করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের কয়েকজন নেতা জানান, উপজেলা যুবদলের আহ্বায়ক ছিল আতাউর মোল্লা। তিনি জেলা যুবদলের আহ্বায়ক হওয়াতে সারোয়োর হোসেন শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান। সারোয়া হোসেন তার নিজস্ব কর্মীদের কাছ থেকে অর্থের বিনিময়ে কমিটি ঘোষণা করেন। এতে ত্যাগী নেতাদের বাদ রাখায় সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব মনগড়া কমিটি ও সদস্য সচিবের স্বাক্ষর জাল করার পেছনে ঊর্ধ্বতন নেতাদেরও হাত রয়েছে।

স্বাক্ষর জালের বিষয়ে জানতে উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page