July 29, 2026, 6:34 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

নরসিংদীর শিবপুরে সাংবাদিক স্টিকার লাগানো গাড়িসহ তিন গরুচোর আটক

Reporter Name

আবুনাইম রিপন,নরসিংদি সংবাদদাতা :

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারে মুভি বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় গণধোলাই দিয়ে একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) সহ তিন জনকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৩ টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়ীতে চুরির ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার পিতা মৃত নিজাম উদ্দিন শাহ এর ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের -চাঁন মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০), ও একই গ্রামের কালাগাজী বাড়ীর মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।

জানা যায়, রবিবার ভোররাতে সাংবাদিক স্টিকার লাগানো একটি প্রাইভেট কারের পিছনে গরুর বাছুর চুরি করে পালানোর সময় এলাকাবাসী হাতেনাতে তিনজনকে আটক করে গণধোলাই দেয়। গণধোলাই শেষে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিন চোরকে উদ্ধার করে নিয়ে যায়।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তিনজনকে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page