ঢাকা– ৫ আসন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন
১৭৮ ঢাকা– ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা ওঅভিনন্দন জানিয়েছেন।
মোহাম্মদ কামাল হোসেন তার ফেসবুক আইডি তে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন ,আমার ঢাকা– ৫ এর প্রাণপ্রিয়ভাই,বোন ও সর্বস্তরের জনতা।
আসসালামু আলাইকুম।
আশা করি সকলেই মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লার মেহেরবানীতে ভালোআছি।
আল্লাহর সাহায্য ও আপনাদের অক্লান্ত পরিশ্রম, ঘাম, দোয়া ও সহযোগিতার বিনিময়ে আল্লাহ আমাদের বিজয় দান করেছেন।আলহামদুলিল্লাহ।
এ বিজয় আমার একার নয়, এ বিজয় আপনাদের সকলের, ঢাকা– ৫ আসনের সকল জনগণের। আমার প্রতি আপনাদেরসমর্থন ও ক্লান্তিহীন নিঃস্বার্থ কর্ম প্রচেষ্টার জন্য আপনাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ। আশা করি আপনারাআমার পাশে থাকবেন। আমি শাসক হবো না, আমি আপনাদের সেবক হবো। আমরা জানি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমারকোন ভুল হলে আপনারা আমাকে সংশোধন করে দিলে চির কৃতজ্ঞ থাকবো।
আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
আপনাদেরই ভাই,
*মোহাম্মদ কামাল হোসেন*
জাতীয় সংসদ সদস্য
১৭৮ঢাকা– ৫ ।
বাংলাদেশ জাতীয় সংসদ।