May 30, 2026, 10:28 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

বান্দরবানে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান:সেনা কর্মকর্তাসহ ৩ সন্ত্রাসী নিহত

Reporter Name

বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের রুমা জোনে অভিযান চলাকালিন সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে ঘটনাস্থলেই বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান, এসবিপি।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় টহল অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

এসময় তিনজন সন্ত্রাসীও নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি, ৪ জোড়া সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল এক বিবৃতিতে বলা হয়, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান, এসবিপি ২৮ বীর, রুমা জোনের একজন দায়িত্বশীল সিনিয়র জেসিও ছিলেন। তিনি সৎ, মেধাবী, কর্মঠ ও দক্ষ একজন সৈনিক হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।গত ০১ ফেব্রুয়ারি বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে সন্ত্রাসী অবস্থানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০ টায় সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়লেও তিনি অসীম সাহসিকতার সঙ্গে পাল্টা আক্রমণ চালিয়ে ঘটনাস্থলেই ৩ জন সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু নিশ্চিত করেন। এতে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। তবে গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে তিনি বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি, ৪ জোড়া সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়।

বিবৃতিতে বলা হয়, দেশমাতৃকার নিরাপত্তা ও পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী এই বীর সেনাসদস্যের আত্মত্যাগ ও বীরত্ব সকলের জন্য গর্বের ও অনুকরণীয়। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সেনাবাহিনী পদক (এসবিপি) প্রাপ্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page