নাজমুল খন্দকার ,নারায়নগন্জ
৩১ জানুয়ারি শনিবার বেলা ১২ টায় বন্দর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভার আয়োজন করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার’র সভাপতিত্বে উক্ত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার মো. রায়হান কবির।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, মেজর আয়াত আব্দুল্লাহ, মেজর আশিকুর রহমান প্রিন্স, র্যাব পুলিশ সুপার আব্দুর রশিদ, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রার্থীগন উপস্থিত থেকে স্ব স্ব নির্বাচনী ইশতিহার ঘোষণা করেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আলহাজ্ব আবুল কালাম, জামায়াত জোটের মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. মাকসুদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, গণসংগতি আন্দোলনের মনোনীত প্রার্থী তরিকুল সুজন, গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন, সিপিবি মনোনীত প্রার্থী এড.
মন্টু ঘোষ, বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব সহ প্রত্যেক প্রার্থীর এজেন্টগন ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ভিবিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট ব্যাক্তিগন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।