July 31, 2026, 9:38 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

বাগেরহাটে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name

বাগেরহাট পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পিলজংগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোংলা উপজেলার দিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০) এবং রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী (২৩)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পিলজংগ এলাকায় অভিযান চালায়। এ সময় এক ঘণ্টার ব্যবধানে নুরজাহান বেগমকে ৭ কেজি এবং ফাতেমা আক্তারকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটক দুই নারী দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান হাতবদল করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page