নিউজ ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন প্রতীক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজধানী সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবীর নির্দেশনায় শুক্রবার বাদ জুম্মায় দোয়ায় উপস্থিত ছিলেন চিশতিয়া সাইদিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান সাইদাবাদী।এসময় আরও উপস্থিত ছিলেন ৪৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক রবিউল হক রবি, হুমায়ুন কবির , আলম চান মুন্সী ,সেলিম মিয়া,খোকন ইসলাম ,ইয়াসিন,রাব্বী সহ এলাকার গন্যমান্য ও মসজিদে উপস্থিত সহস্রাধিক মুসুল্লি।
চিশতিয়া সাইদিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফখরুল ইসলাম খুতবায় বলেন, বেগম খালেদা জিয়া আলেম সমাজের প্রতি আনুগত্য ও সন্মান প্রদর্শন করতেন।হুজুর সাইদাবাদী বলেন ,বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী যার জানাজায় দলমত নির্বিশেষে কোটি কোটি মানুষের অংশগ্রহনে প্রমাণ করে। হুজুর আরও বলেন ,আসুন আমরা সকলে বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন।