July 28, 2026, 1:10 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে স্মার্ট উদ্যোক্তা ফোরামের আলোচনা সভা ও সম্মাননা প্রদান

Reporter Name

শাহবাজ খান মাশফি, ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে ১৮ ডিসেম্বর, রাজধানীর ঢাকার WVA অডিটোরিয়ামে এক আলোচনা সভা, বিজয় কীর্তিমান সম্মাননা, ২০২৫ প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক ও সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। নারী উদ্যোক্তা ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলির সভাপতিত্বে এবং স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মী মোঃ মাসুদ রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাকসুদেল হোসেন খান মাকসুদ, সমাজ উন্নয়নকর্মী অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি, ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম আমান উল্লাহ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী পান্থ আফজাল, অভিনেতা সৈয়দ শুভ্র, পালকি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল রানা।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে উদ্যোক্তা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে অবদান রাখা কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদানের পাশাপাশি এই আয়োজন হবে একটি গৌরবময় ও অনুপ্রেরণামূলক মিলনমেলা। পরে সমাজের বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় বেশ কয়েক জন গুণী ব্যক্তির হাতে বিজয় কৃর্তিমান সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page